রাজধানীর ওয়ারিতে শিশু সামিয়া আফরিন সায়মাকে ধ*র্ষণের পর হ***র ঘটনায় হারুন নামের এক ব্যক্তিকে গ্রে*** করেছে পুলিশ।
সে সায়মাদের ফ্ল্যাট মালিক পারভেজের খালাতো ভাই বলে জানা গেছে। হারুন ভবনের আটতলায় পারভেজের বাসায় থাকতো।
সায়মার পারিবারিক একটি সূত্র জানিয়েছে, ছোট্ট সায়মা হারুনকে `চাচ্চু’ বলে ডাকতো। মাঝে মাঝে হারুন সায়মাকে নিয়ে খেলাধুলা করতো। সেই ‘হারুন চাচ্চু’ই যৌ*ন নীপিড়নের পর নৃ*শং*সভাবে সায়মাকে হ*** করেছে বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় সায়মার মৃ*তদেহ উদ্ধারের পর থেকেই হারুনকে কেউ আর দেখেনি। সবাই ধারণা করেছিল কাজের জন্য যে হয়তো অন্য কোথাও গেছে। কিন্তু ভবনের আশপাশের ভিডিও ফুটেজ যাচাই-বাছাই করে এবং সন্দেহভাজন কয়েকজনকে জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পারে হারুনই সায়মার ঘা***।
হারুনের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁয়। ঘটনার পর সে পলাতক ছিল। তার মোবাইল ফোনও বন্ধ ছিল। পরে পুলিশ তার অবস্থান শনাক্ত করে সোনারগাঁ থেকে গ্রে*** করে তাকে। সে পুরান ঢাকার ঠাটারিবাজারে একটা রঙের দোকানে কাজ করতো।
নি*** সায়মা ওয়ারি সিলভারডেল স্কুলের নার্সারিতে পড়ত। তার বাবা আব্দুস সালাম নবাবপুরের একজন ব্যবসায়ী। দুই ভাই ও দুই বোনের সবার ছোট ছিল সায়মা। গত শুক্রবার বিকেলে বাসা থেকে বের হয় সে। যাওয়ার সময় তার মাকে বলে ‘আমি পাশের ফ্ল্যাটে যাচ্ছি, একটু খেলাধুলা করতে।’ এরপর থেকেই সায়মার খোঁজ পাচ্ছিল না তার পরিবার। অনেক খোঁজা-খুঁজির পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভবনটির নয়তলার ফাঁকা ফ্ল্যাটে গলায় রশি দিয়ে বাঁধা ও মুখে র**াক্ত অবস্থায় সায়মার মৃ*তদেহ পাওয়া যায়।
