বরগুনায় প্রকাশ্যে স্ত্রীর সামনে রিফাত শরীফকে কু**** হ***য় মূল ভূমিকা পালন করে মামলার দুই নম্বর আসামি রিফাত ফরাজি।
নতুন একটি ভিডিও প্রকাশ পেয়েছে বেসরকারী একটি চ্যানেলে। সেখানে দেখা যায়, ওই দিন অভিযুক্তরা সকাল থেকেই কলেজের সামনে নানা পরিকল্পনা করতে থাকে। এক সময় কলেজ থেকে তারা জোর করে রিফাতকে বের করে নিয়ে আসে।
পুরো হ***কাঁ***ে সরাসরি ১৫ থেকে ২০ জন জড়িত ছিল। আর কিলিং মিশনে মূল ভূমিকা পালন করে রিফাত ফরাজি। মাত্র ২ মিনিটের মধ্যেই তাদের মিশন শেষ করে চলে যায় ‘নয়নবন্ড বাহিনী’। নতুন সিসিটিভি ফুটেজে পুরো ঘটনার এমন তথ্যই মিলেছে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, হ***কাঁ***ের শিকার হওয়া রিফাত শরিফ ঘটনার দিন সকাল ১০টায় তার স্ত্রী মিন্নিকে নিতে সাদা একটি মোটরসাইকেলে কলেজে আসে।
১০টা ৩ মিনিটে বন্ড বাহিনীর প্রধান ঘা*** রিফাত ফরাজি ৬ থেকে ৭ জনকে নিয়ে কলেজ গেটের বাইরে গিয়ে অপেক্ষা করতে থাকে। দুই থেকে তিন মিনিট পরে আরও ২ থেকে ৩ জনকে কলেজে পাঠায় সে। ১০ টা ৯ মিনিটে ওই ২ থেকে ৩ জনসহ আরও কয়েকজনকে নিয়ে কলেজ থেকে বেরিয়ে রাস্তার উল্টো পাশে অবস্থান নেয়। কিছুক্ষণ পর ঘা*** রিফাত ফরাজি গেটের কাছে এসে আরও দুটি ছেলেকে কিছু নির্দেশনা দেয়।
১০ টা ১২ মিনিটে কলেজ থেকে বেরিয়ে রিফাত গাড়িতে ওঠার চেষ্টা করে। ঠিক তখনই, ১০টা ১৩ মিনিটে ঘা*** রিফাত ফরাজি নি*** রিফাত শরিফকে কলেজের গেটে এসে বন্ড বাহিনীর সহায়তায় জোর করে নয়ন বন্ডের কাছে নিয়ে যায়।
সেখানে প্রথমে সবাই তাকে কিল ঘুষি মারতে থাকলেও রিফাত ফরাজি ও একজন দৌঁড়ে গিয়ে তিনটি রাম*দা নিয়ে আসে। রিফাতের দুই হাতের দুটি রাম*দার একটি নয়ন বন্ডকে দেওয়া হয়, অন্যটি দিয়ে রিফাত কোপাতে শুরু করে।
