রাজধানীর ওয়ারীতে সাত বছরের শিশু সামিয়া আক্তার সায়মাকে ধ*র্ষণের পরে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ হ*** করা হয়েছে বলে জানিয়েছেন ময়নাতদন্তকারী চিকিৎসকরা।
গতকাল শুক্রবার রাত ৯টার দিকে রাজধানীর ওয়ারীতে একটি বহুতল ভবনের ৯ তলার খালি ফ্ল্যাট থেকে শিশু সামিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। সে ভবনেরই অন্য তলায় থাকত সায়মা।
আজ শনিবার দুপুর দুইটার দিকে শিশু সায়মার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করার পর সাংবাদিকদের এ কথা জানান ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক সোহেল মাহমুদ।
শিশুটিকে ধ*র্ষণের পরে তার গলায় রশি পেঁচিয়ে তাকে শ্বাসরোধ হ*** করা হয়েছে বলে জানিয়েছেন ময়না তদন্তকারী সহকারী অধ্যাপক সোহেল মাহমুদ।
সোহেল মাহমুদ আরও বলেন, ময়নাতদন্তে তার যৌ*নাঙ্গে ক্ষত চিহ্ন, মুখে র** ও আঘাতের চিহ্ন, ঠোঁটে কামরের দাগ দেখা গেছে। এ বিষয়ে বিস্তারিত জানতে ময়নাতদন্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে।
সোহেল মাহমুদ বলেন, তার ‘হাই ভ্যাজাইনাল সয়াব’ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষার প্রতিবেদন পেলে পূর্ণাঙ্গ তথ্য দেওয়া হবে।
এ ঘটনায় শিশুটির বাবা ওয়ারী থানায় মামলা করেছেন। মামলার নম্বর ৪। পরে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ছয়জনকে আ*** করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
