মাঠেই শামিকে ‍‍‘গালিগালাজ‍‍’ করলেন কোহলি

ভুবনেশ্বর কুমারের ইনজুরিতে বিশ্বকাপ মঞ্চে ভারতের জার্সিতে সুযোগ মিলে পেসার মোহাম্মদ শামির। এরপর থেকে বিধ্বংসী মেজাজে রোজই প্রতিপক্ষ শিবিরে তা*** চালাচ্ছেন তিনি।

মূহুর্তেই ভারতের প্রধান স্ট্রাইক বোলার বনে যান মুসলিম এই পেসার। কিন্তু তারপরও কোহলির ক্রুদ্ধ মেজাজের মুখোমুখি হতে হয়েছে তাকে।

ঘটনাটি ২ তারিখ ভারত-বাংলাদেশ ম্যাচের। ভারতের সম্মান রক্ষার ম্যাচটির তখন ২৭ তম ওভার চলছিল। সেই ওভারেই ভুবনেশ্বর কুমারের বলে মিড অফে খেলে রান নিচ্ছিলেন লিটন। সেই বল ধরে সরাসরি উইকেটে লাগিয়ে রান আউট করতে চেয়েছিলেন জসপ্রীত বুমরা।

তবে বল উইকেটে না লেগে সরাসরি থার্ড ম্যান এলাকায় চলে যায়। তবে ব্যাক আপ করতে ব্যর্থ হন শামি। ফিল্ডিংয়ের সময়ে মিস করে বসেন মোহাম্মদ শামি। পেছন থেকে যুজবেন্দ্র চাহাল প্রাথমিকভাবে বুঝতে পারেননি শামি এই বল মিস করে বসবেন। ক্ষণিকের বিহ্বলতা কাটিয়ে অবশ্য তিনি তাড়াতাড়ি বল থ্রো করে দেন।

ফিল্ডিংয়ে এমন ভ্রান্তির কারণেই এক রান অতিরিক্ত নিয়ে নেন শাকিব-লিটন। ঘটনার সময়ে ভালোভাবেই ম্যাচে ছিল বাংলাদেশ। তাই সামান্য এক ফিল্ডিংয়ে সামান্য এক রান মিস হতেই ক্ষোভে ফেটে পড়েছিলেন কোহলি। রীতিমতো মুখে হাত দিয়ে ভৎর্সনাও করেন তারকা পেসারকে। সেই ভিডিও-ই ম্যাচের পরে ভাইরাল।