বলা হয় ভারতের বিপক্ষে দূর্বল ফিল্ডিং ও তামিমের ক্যাচ মিসই হারিয়েছে বাংলাদেশকে। সেই ম্যাচের পরও ভূল থেকে শিক্ষা নেয়নি টাইগাররা?
পাকিস্তানের বিপক্ষে লর্ডসে ফিল্ডিংয়ে নেমে ইনিংসের ২০তম ওভার পর্যন্ত আহামরি কোনো ভূল দেখা যায়নি বাংলাদেশের ফিল্ডিংয়ে। তবে এরপরই যেনো দৃশ্য বদলাতে থাকে।
প্রথমে সাকিবের বল মুশফিক গ্লাভসবন্দী না করতে পেরে ৫ রান অতিরিক্ত দিয়ে ফেলেন। এরপর দূর্দান্ত ফর্মে থাকা বাবর আজমের সহজ ক্যাচ পয়েন্টে ফেলে দেন মোসাদ্দেক।
ফিফটি হাঁকিয়ে বাবর আজম এখন হাটছেন সেঞ্চুরির পথে। এরপর পরপর দুই ওভারে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করতে গিয়ে দুইটি চার ছেড়ে দেন সাইফউদ্দিন।
ধারাভাষ্যকক্ষে অবস্থান করা আতাহার আলী খান ও রমিজ রাজা বলেই ফেললেন, খুব খুব খুবই দূর্বল ফিল্ডিং বাংলাদেশের।
২০ ওভারে ৯৪ রান সংগ্রহ করা পাকিস্তান মিস ফিল্ডিংয়ে খোলস ছেড়ে বেড়িয়ে এসেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৮ ওভারে তাদের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ২১৫ রান।
ইমাম উল হক ৮৬ ও হাফিজ ১১ রান নিয়ে ব্যাট করছেন।
