বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে লর্ডসে মাঠে নেমেছে সাকিব-মাশরাফিদের বাংলাদেশ দল। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে সাড়ে তিনটায়।
ইতিমধ্যেই ম্যাচটির টস সম্পূর্ন হয়েছে। টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান অধিনায়ক সরফরাজ।
গতকাল লর্ডসের পাশে প্র্যাকটিস কমপ্লেক্সে নেটে ব্যাটিং অনুশীলন করার সময় বলের আঘাতে ডান হাতে কনুইয়ে ব্যাথা পান বাংলাদেশের উইকেটরক্ষক মুশফিকুর রহিম। তার খেলা নিয়ে শঙ্কা তৈরি হলেও এই ম্যাচে খেলছেন তিনি।
অন্যদিকে একাদশে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মিরাজ। বাদ পড়েছেন রুবেল হোসেন ও সাব্বির রুম্মান।
টাইগারদের একাদশঃ তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক) ও মোস্তাফিজুর রহমান।
