শুক্রবার লর্ডস নিজেদের শেষ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। আগেই বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ায় পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি রূপ নিয়েছেন নিয়মরক্ষার ম্যাচে।
অর্থাৎ আজ জিতলেও লাভের লাভ কিছু হবে না টাইগারদের। আর হারলেও পয়দা লুটতে পারবে না প্রতিপক্ষ পাকিস্তান।
তবে এমন উত্তেজনাহীন ম্যাচের আগে জানা গেলে ইনজুরিতে পড়েছেন টাইগার দলের নির্ভরযোগ্য উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। অনুশীলনের সময় হাতে ব্যথা পেয়েছেন তিনি এবং তা গুরুতর। যে কারণে তার পরবর্তে মোহাম্মদ মিঠুনের ওপর ভরসা টিম ম্যানেজম্যান্টের।
এছাড়াও জানা গেছে, পুরোনো ইনজুরি বেড়েছে মাশরাফির। তাই এ ম্যাচে তার খেলা নিয়ে আছে অনিশ্চয়তা। পাকিস্তানের বিপক্ষে তিনি খেলতে না পারলে তার পরিবর্তে দলে অন্তর্ভুক্ত হতে পারেন মেহেদী হাসান মিরাজ।
শুক্রবার (৫ জুলাই) বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তান। বাংলাদেশের সেমিফাইনালের স্বপ্ন আগেই শেষ হয়ে গেছে। পাকিস্তানের বেঁচে আছে ঠিকই, তবে তার কফিন রচিত হয়ে গেছে নিউজিল্যান্ডকে ইংল্যান্ড হারিয়ে দেয়ার পর। সেমিতে যেতে হলে বাংলাদেশের বিপক্ষে অন্তত ৩১২ রানে জিততে হবে সরফরাজ আহমেদদের।
