আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ১৪ সদস্যের দল ঘোষণা

বিশ্বকাপের দামামা শেষের দিকে। আর মাত্র ছয় ম্যাচ পরই পর্দা নামবে দ্বাদশ আসরের। তবে এরই মধ্যে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে দুটি চারদিনের টেস্ট এবং পাঁচটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল।

সে লক্ষ্যে বাংলাদেশে অবস্থান করছে আফগান ‘এ’ দলের সদস্যরা। ইতোমধ্যে তারা প্রস্তুতি ম্যাচও খেলেছে টাইগারদের বিপক্ষে।

জানা গেছে, আফগানিস্তান এবং জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগাররা। যার হোম ভেন্যু হবে বাংলাদেশে। তবে তার আগে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে হোম সিরিজ খেলবে বাংলাদেশ ‘এ’ দল।

আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে এর আগে ম্যাচ ফিক্সচার প্রকাশ করলেও আজ স্কোয়াড জনসম্মুখে এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বৃহস্পতিবার এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির পাবলিক রিলেশন অফিসার রাবিদ ইমাম।

বাংলাদেশের ১৪ সদস্যের স্কোয়াড: ইমরুল কায়েস, এনামুল হক বিজয়. নাঈম শেখ, জাকির হাসান, আফিফ হোসাইন, রকিবুল হাসান, তানভীর হায়দার চৌধুরী, জাকির আলী অনিক, সালাউদ্দিন শাকিল, কামরুল ইসলাম রাব্বি, ইরফান হোসাইন, সানজামুল ইসলাম, সুমন হক ও তানভী ইসলাম।