মাগুরা সদর উপজেলায় আল-আমিন (১৪) নামে এক কিশোরকে গলা কেটে হ***র পর তার ইজিবাইক ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
বুধবার সকালে উপজেলার কুকিলা গ্রামের একটি পাটক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নি*** আল আমিন সদর উপজেলার মহিষাডাঙ্গা গ্রামের মৃত হাসান আলীর ছেলে।
স্থানীয়রা জানান, ভোরে শিশুরা প্রাইভেট পড়তে যাওয়ার সময় ওই গ্রামের শিকদারবাড়ির পাশে পাটক্ষেতের মধ্যে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়দের জানায়। পরে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ সকাল ৯টার দিকে নি*** কিশোরের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নি***ের মামা ইলিয়াস হোসেন জানান, আল আমিন বাবার মৃ***র পর মায়ের অন্যত্র বিয়ে হয়ে যায়। এর পর থেকে নানা লিয়াকত আলীর বাড়িতে থাকত। ঈদের আগে আল আমিনকে নতুন একটি ইজিবাইক কিনে দেয়া হয়। মঙ্গলবার সন্ধ্যায় ভাড়ায় যাত্রী নিয়ে সে জগদল এলাকায় যায়। কিন্তু তার পর থেকেই সে নিখোঁজ ছিল।
এদিকে সকালে পাটক্ষেতে তার মরদেহ পাওয়া যায়। এই ইজিবাইকের লোভেই দুর্বৃত্তরা তাকে হ*** করে সেটি নিয়ে গেছে।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ হ***কাঁ***ে জড়িতদের আ***ে পুলিশ ইতোমধ্যে তৎপরতা শুরু করেছে। আশা করছি শিগগিরই অপরাধীদের ধরা সম্ভব হবে।
এর আগে গত ২৮ জুন যাত্রীবেশে কিশোর শাহীনের মাথায় আঘাত করে তার ভ্যান ছিনতাইয়ের ঘটনায় তোলপাড় শুরু হয় গোটা দেশে। শাহীন বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। তার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
