ভারত-ইংল্যান্ড ম্যাচ ফিক্সিং!

চলতি দ্বাদশ আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে অনুষ্ঠিত গতকালের ম্যাচে উইকেট ছিল পুরো ব্যাটিংবান্ধব। বল সোজা ব্যাটে আসছিল।

পেসাররা বাড়তি বাউন্স বা সুইং পাচ্ছিলেন না। স্পিন টার্নও করছিল না। এখানে রান তোলা কঠিন কিছু ছিল না।

তবে সেই প্রচেষ্টা ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে দেখা যায়নি। হাতে গোটা ৫ উইকেট ও যথেষ্ট ওভার থাকার পরও জেতার জন্য ব্যাট চালাননি তারা। শেষ পর্যন্ত ৩১ রানে হেরে গেছে বিরাট কোহলিরা।

তাছাড়া স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে- ম্যাচটি কি পাতানো ছিল? সেটি কি ইচ্ছা করেই ইংল্যান্ডকে ছেড়ে দিয়েছে টিম ইন্ডিয়া? পাকিস্তানের সাবেক স্পিডস্টার শোয়েব আখতারের ভাষ্যেও যেন সেই সুর ফুটে উঠেছে।

এ ব্যাপারে সোশ্যাল মিডিয়া টুইটারে তিনি লিখেছেন, ‘ভারত আরও ভালো খেলতে পারত। নিজেদের ব্যাটিং ইনিংসের প্রথম ১০ ওভার আক্রমণাত্মক খেলেছে মেন ইন ব্লুরা। শেষ দিকে ৫ উইকেট হাতে ছিল। তারা বিস্ময় উপহার দিতে পারত।’

নিজের অফিসিয়িাল ইউটিউব পেইজে এক ভিডিও বার্তায় শোয়েব বলেন, ‘প্রথমবারের মতো আজ ভারতের সমর্থন করছিল পাকিস্তানের জার্সি পড়িহিত সর্মথকরাও। শুধু পাকিস্তানই নয় বাংলাদেশ, শ্রীলঙ্কান সর্মথকদেরও ঠিক একই চিত্র ছিল। তবে আমার মনে হয় সেই দোয়া হিন্দস্তান পর্যন্ত পৌছায়নি। ইংল্যান্ডের বিপক্ষে জয় তুলে নিতে পারল না ভারত।’

পুরো ম্যাচের পোস্টমর্টেম করে শোয়েব বলেন, ‘আমার মনে হয় ভারত বোলিংয়ে আরও ৩০ রান কম খরচ করতে পারতো। তাদের ব্যাটিংয়ের শেষদিকেও প্রশ্নবিদ্ধ ছিল। সেটা কেবল আমার চোখে নয়, ধারাভাষ্যকক্ষে অবস্থান করা সৌরভ গাঙ্গু***, নাসির হুসেনরাও ধোনি-যাদবের শেষদিকের ব্যাটিংয়ের কোনো ব্যাখা দিতে পারেননি।’