এবারের বিশ্বকাপে একটু আনলাকিই বলাচলে বাংলাদেশ দলকে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি পরিত্যাক্ত হয় তাদের। আর বড় ম্যাচগুলোতে হয়নি বৃষ্টি।
এছাড়াও নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটি অল্পের জন্য হাতছাড়া হয়ে যায় তাদের। এই ব্যাপারে বাউচার বলেন ,’ বাংলাদেশ এই বিশ্বকাপে দারুণ খেলেছে। তারা বিশ্বকাপের যোগ্য দল। যদিও এই বিশ্বকাপের সমীকরণ একটু কঠিন তাদের। তারপরেও শেষ পর্যন্ত সেমি ফাইনাল খেলবে তারা।’ উল্লেখ্য যে, সেমিতে যাওয়ার জণ্য নেক্সট দুই ম্যাচ জেতার আর কোন বিকল্প নেই বাংলাদেশ দলের।
সেমিফাইনালের যোগ্য দল বাংলাদেশ: বাটলার
বাংলাদেশ জাতীয় দলের সামনে এখন সেমিফাইনালে খেলার হাতছানি। আর সেই জন্য জিততে হবে পরের দুটি ম্যাচ। এই দুটি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ও পাকিস্তান। বাংলাদেশ এবারের বিশ্বকাপে দারুণ খেলছে। বিশ্বকাপে সাতটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এই সাত ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে আছে বাংলাদেশ।

এবারের বিশ্বকাপে সাতটি ম্যাচের মধ্যে ৩টি ম্যাচ জিতেছে টাইগাররা। এই তিনটি ম্যাচ হল দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের বিপক্ষে। নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরেছে লড়াই করে।
বাংলাদেশের এমন দারুণ পারফর্মেন্সের কারণে দলটির প্রশংসা করেছেন ইংলিশ তারকা ক্রিকেটার জস বাটলার। বাংলাদেশ এই বিশ্বকাপে সেমিফাইনাল খেলার যোগ্য দল বলেও মনে করেন তিনি। বাটলার বলেন, বাংলাদেশ বিশ্বকাপে দারুণ খেলছে। শেষ চারের লড়াইয়ে ওদের টিকে থাকা প্রশংসার দাবী রাখে।
