ভারতের মুম্বাইয়ের আলিবাগে অভিযান চালিয়ে দেহ ব্যবসার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া ওই চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে একাধিক ব্যক্তিকে। তবে অভিনেত্রীদের প্রত্যেকেই বলিউডের সিনেমায় কিংবা ছোট পর্দায় অভিয়ন করেন বলে জানা গেছে। যদিও তাদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
গোপন সূত্রে রায়গড় জেলার আলিবাগে ওই দেহ ব্যবসা চক্রের খোঁজ পায় মহারাষ্ট্র পুলিশ। সে অনুসারে জানানো হয় রায়গড় জেলার পুলিশকে।
জানা যায়, আলিবাগের বিলাসবহুল বাড়িগুলোতে চলে ওই চক্রের কারবার। সেখানেই আসর বসে দেহ ব্যবসার। সেখানে যোগ দেন বলিউডের সিনেমায় দেখা যাওয়া দ্বিতীয়-তৃতীয় সারির অভিনেত্রীরাও। এমনকি মাদক ব্যবসারও খবর পায় পুলিশ।
সে অনুসারে এমন দুটি বাংলো চিহ্নিত করে সেখানকার নিরাপত্তারক্ষীদের জিজ্ঞাসাবাদ করেন পুলিশ কর্মকর্তারা। নির্দিষ্ট খবর পেয়ে দুই ‘দালাল’ এর নম্বর জোগাড় করা হয়। পরিচয় পরিবর্তন করে ওই দালালদের সঙ্গে যোগাযোগ করেন পুলিশ কর্মকর্তারা।
ঠিক হয়, নির্দিষ্ট সময়ে আলিগড়ের দুই বাংলোতে ‘ব্যবস্থা’ করা হবে। এরপর অপেক্ষায় ছিল পুলিশ। দালাল-সহ অভিনেত্রীরা আসার পর প্রত্যেককে গ্রেপ্তার করা হয়।
পার্টিতে মাদক বিক্রির অভিযোগে গ্রেপ্তার হয় নয়জনকে। সেখান থেকে উদ্ধার করা হয়েছে কমপক্ষে ২৮ গ্রাম কোকেন। এ ঘটনার পর থেকেই ফের আলোচনায় বলিউড ও অন্ধকার জগতের সম্পর্ক।
