মারাকানায় অনুষ্ঠিত হওয়া এই ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দিতে থাকে আর্জেন্টিনা।
ফল পেতেও বেশি দেরি হয়নি। ম্যাচের ৩ মিনিটেই ডিবক্সের মধ্যে থেকে নেওয়া আগুয়েরোর শট রুখে দেন ভেনিজুয়েলার গোলরক্ষক।
দশম মিনিটে কর্নার থেকে পাওয়া বলে শট করেন আগুয়েরো, সেই বলে আবারও শট করে দিক পরিবর্তন করিয়ে গোলে পরিণত করেন তরুণ তুর্কি লাউতারো মার্টিনেজ।
৩৭ মিনিটে জার্মান পেজেল্লার হেড অল্পের জন্য হয় লক্ষভ্রষ্ট।১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় আলবেসিলেস্তেরা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও এগিয়ে যেতে পারতো আর্জেন্টিনা। কিন্তু এবার বাধা হয়ে দাঁড়ায় গোলবার। লাউতারো মার্টিনেজের শট প্রতিহত হয় পোস্টে লেগে।
৭৪ মিনিটে এবার ভুল করে বসেন ভেনিজুয়েলার গোলরক্ষক। আগুয়েরোর শট নিজের নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন তিনি। ফিরতি বলে ফাঁকা পোস্টে গোল করে দলকে জয় এনে দেন লো সেলসো।
বাকি সময়ে আর কজ গোল নাহলে ২-০ গোলের অগ্রগামীতায় শেষ চারের টিকেট নিশ্চিত করে আর্জেন্টিনা।
