রিফাতের স্ত্রী মিন্নির ফেসবুক আইডি গায়েব

রগুনায় রিফাত হত্যা নিয়ে উত্তাল সারা দেশ। খুব দ্রুত তার হত্যাকারীদের ধরে বিচার করার দাবির সবার।

নিহত রিফাতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেছেন, তবে মূলহোতা নয়নকে এখনও ধরতে পারেনি পুলিশ। এদিকে, রিফাত হত্যার পর থেকেই তার স্ত্রী স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির ফেসবুকে ঢুঁ মারছেন অনেকেই। মিন্নি তার ফেসবুকে সর্বশেষ স্ট্যাটাস দিয়েছেন ৭ মে।

সেখানে তিনি লিখেছেন- ‘তোরে ভুলে যাওয়ার লাগি আমি ভালোবাসিনি সব ভেঙে যাবে এভাবে ভাবতে পারিনি তুই ছাড়া কে বন্ধু হায় বুঝে আমার মোন তুই বিহনে আর এ ভুবনে আছে কে আপন???

তবে বৃহস্পতিবার রাত সাড়ে আটটার পর থেকে মিন্নির ফেসবুক অ্যাকাউন্টটি সচল নেই।

উল্লেখ্য, বুধবার সকালে বরগুনা সরকারি কলেজের সামনে দিয়ে যাওয়ার পথে একদল দুর্বৃত্ত হামলা করে রিফাতের ওপর। আশেপাশে অনেক মানুষ ছিল। এর মধ্যেই দা দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করা হয় রিফাতকে। এই ঘটনায় ছড়ানো ভিডিওতে দেখা যায়, মিন্নি অস্ত্রধারীদের হাত টেনে ধরার চেষ্টা করছেন। রিফাতকে বাঁচানোর চেষ্টা করছেন।