সেই রিফাতের ঘটনায় এবার যা বললেন মুশফিকুর রহিম!

দেশজুড়ে এখন শুধু একটাই আলোচনা। স্ত্রীর সামনে স্বামীকে খুন। আর তাও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল শ খানেক লোক। কিন্তু কেউ এগিয়ে আসল না। এ নিয়ে এরই মধ্যে উত্তাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। এদিকে রিফাত শরীফের (২২) মৃত্যুর ঘটনায় বরগুনা জেলা জুড়ে চলছে শোকের মাতম। রিফাতকে এক নজড় দেখতে তার বাড়িতে বিভিন্ন এলাকা থেকে এসেছে হাজারো মানুষ। বৃহস্পতিবার (২৭ জুন) বিকাল সাড়ে ৫ টায় রিফাতের বাড়িতে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

সর্বস্তরের মানুষ এর বিচারের দাবিতে সোচ্চার হয়েছেন। আর এই বিচারের দাবিতে এবার যোগ দিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম।

প্রসঙ্গত, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্যে স্ত্রীর সামনেই রিফাত শরীফকে কুপিয়ে জখম করেন স্থানীয় নয়ন বন্ড ও তার সহযোগীরা। গুরুতর আহত অবস্থায় প্রথমে বরগুনা সদর হাসপাতাল ও শেবাচিম হাসপাতালে নেওয়া হলে সেখানে বিকেল ৪টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রিফাতের মৃত্যু হয়।

উল্লেখ্য, ক্রিকেট বিশ্বকাপ খেলার জন্য মুশফিকসহ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এখন ইংল্যান্ডে অবস্থান করছেন।