বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে মাইক হাসির ভবিষ্যৎবাণী

চলতি বিশ্বকাপে নিজেদের সর্বশেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ দল। বিশ্বকাপে আর মাত্র দুইটি ম্যাচ রয়েছে বাংলাদেশের। একটি ভারতের বিপক্ষে ও অন্যটি পাকিস্তানের বিপক্ষে। আগামী ২ জুলাই নিজেদের অষ্টম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল।

আর এই ম্যাচ নিয়ে ভবিষ্যৎবাণী করেছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার মাইক হাসি। ভারতের বিপক্ষে বাংলাদেশের জয়ের সম্ভাবনা খুবই কম বলেই মনে করছেন তিনি। তবে ভারতকে হারানো অসম্ভব না হলেও কঠিন হবে বলেই জানিয়ে দিলেন হাসি।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ভারতকে হারানো অসম্ভব কিছু নয় কিন্তু ভারতকে হারানোর সম্ভাবনা খুবই কম। আমি মনে করি বাংলাদেশের জন্য ভারত যথেষ্ট ভালো দল। তবে বিশ্বকাপে বাংলাদেশ নিজেদের জন্য সুযোগ সৃষ্টি করেছে।’

উল্লেখ্য, বাংলাদেশের সামনে এখন আরো দুইটি ম্যাচ রয়েছে। বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করতে চাইলে বাকি দুই ম্যাচ জিততে হবে বাংলাদেশ দলকে।