লিটনের বিতর্কিত আউট নিয়ে যা লিখল ভারতীয় গণমাধ্যম
চলতি দ্বাদশ আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপে নিজেদের ৭ম ম্যাচে আজ বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় বিকাল ৩:৪০ মিনিটে। বৃষ্টির কারণে ১০ মিনিটে খেলাটি শুরু হয়। ১০ মিনিটে দেরিতে অনুষ্ঠিত টস জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রন জানিয়েছে আফগানিস্তান।
এদিকে ব্যাট করতে নেমে শুরু ভালো করলেও দুর্দান্ত এক ক্যাচের ফিরে যান লিটন দাস। মুজিব উর রহমান বলে ২টি চার হাঁকিয়ে ১৬ রান করে ফিলে যান। তবে বলটা মনে হচ্ছিল, মাটিতে লেগেছে। আম্পায়ার কয়েকবার রিপ্লে টেনে টেনে দেখলেন। কিন্তু শেষ পর্যন্ত আউটের সিদ্ধান্তই দিলেন।
এদিকে লিটনের আউট নিয়ে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের ওপেনার লিটন দাসের আউট নিয়ে বিতর্ক। আজ, সোমবার আফগানিস্তানের বিরুদ্ধে ৪.২ ওভারে আফগান স্পিনার মুজিবের বলে কভারে ক্যাচ দেন লিটন।
সেই ক্যাচ নিয়েই যত বিতর্ক। হাসমাতুল্লাহ শাহিদি ঝাপিয়ে পরে সেই ক্যাচ তুলে নেন। কিন্তু মাঠের আম্পায়ার মাইকেল গফ ও রিচার্ড কেটেলবরো সেই ক্যাচ নিয়ে দ্বিধায় পড়েন। তৃতীয় আম্পায়ার আলিম দারের সাহায্য চান তাঁরা। আলিম দীর্ঘ সময় ধরে রিপ্লে দেখার পরেও আউট দিয়ে দেন লিটনকে।
টিভিতে লিটনের ক্যাচ দেখে মনে হয়েছে, ক্যাচ লোফার আগে বল মাটি ছোঁয়। বাংলাদেশের সমর্থকরাও লিটনের আউটের সিদ্ধান্ত মেনে নিতে পারেননি। তাঁরা মনে করেন আম্পায়ারের সিদ্ধান্ত সঠিক নয়। বল মাটি ছোঁয়ার পরেই শাহিদির হাতে এসেছে।
এদিকে সেমিফাইনালের পাসপোর্ট জোগাড় করার জন্য আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের কাছে। আফগানদের হারানোর কিছুই নেই। তারা আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে।
