দলের রান দুইশ’ হতেই আউট মাহমুদুল্লাহ দেখুন স্কোর

আফগান ডানহাতি অফ স্পিনার মুজিব উর এবং নবীকে সামলাতে ওপেনিংয়ে নামেন লিটন দাস। তবে লিটন শুরুতে আউট হয়ে ফেরেন। সেই ধাক্কা সামলে উঠলেও মুজিব উর-নবীর ঘূর্ণিতে একে একে ফিরে যান তামিম-সাকিবরা। সাকিব ফিফটি করে আউট হন। পরে মুশফিক-মাহমুদুল্লাহয় দলের রান দুইশ’ হয়। এরপর আউট হন মাহমুদুল্লাহ।

স্কোর : ২১৯/৫- ৪৪.৫ বলে বাংলাদেশ

বাংলাদেশ দল ৪৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১২ রান তুলেছে। তামিম ইকবাল ৫৩ বলে ৩৬ রান করে আউট হয়েছেন। সাকিবের সঙ্গে তিনি ৫৯ রানের জুটি গড়েন। লিটন দাস ১৬ রান করে ফেরেন। এরপর সাকিব আল হাসান ৫১ রানে ফিরে যান। মুশফিকের সঙ্গে তিনি ৬১ রানের জুটি গড়েন। ক্রিজে এসেই ফেরেন সৌম্য সরকার।

দলকে ভরসা দিতে ৬৭ রানে ক্রিজে আছেন মুশফিকুর রহিম। আগের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করেন তিনি। তার সঙ্গে মাহমুদুল্লাহ ৫৬ রানের জুটি গড়েন। নিজে করেন ২৭ রান। ক্রিজে আছেন মোসাদ্দেক হোসেন।

আফগানদের বিপক্ষে টাইগারদের জন্য ম্যাচটা গুরুত্বপূর্ণ। বিশ্বকাপ শুরুর আগেই ‘ডার্ক হর্স’ তকমা পায় বাংলাদেশ। টিকে আছে সেমিফাইনালের আশা। আফগানদের বিপক্ষে সেমির পথে এগিয়ে যাওয়ার পালা। বাংলাদেশ দল অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ থেকে দুই পরিবর্তন নিয়ে খেলছে। দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন এবং পেস অলরাউন্ডার সাইফউদ্দিন।

আফগানিস্তান দলে এ ম্যাচে দুই পরিবর্তন। স্পিনের বিপক্ষে সাবলীল হযরতউল্লাহ জাজাইকে বসিয়ে মিডল অর্ডারের শক্তি বাড়াতে এবং দ্রুত রান তুলতে পারদর্শী সামিউল্লাহ সেনওয়ারিকে দলে নিয়েছে তারা। সেনওয়ারি লেগ স্পিনেও দলের হয়ে অবদান রাখতে পারেন। এছাড়া দলে নেওয়া হয়েছে পেসার দৌলত জাদরানকে।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহমুদুল্লাহ, মোসাদ্দেক হোসেন, সাইফউদ্দিন, মেহেদি মিরাজ, মাশরাফি মর্তুজা, মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ: গুলবাদিন নাঈব, রহমত শাহ, হাসমতউল্লাহ শাহেদি, আসগর অফগান, মোহাম্মদ নবী, নাজিবুল্লাহ জাদরান, সামিউল্লাহ সেনওয়ারি, ইকরাম আলি খিল (উইকেটরক্ষক), রশিদ খান, দৌলত জাদরান, মুজিব উর রহমান।