ম্যাচে টস জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রন জানিয়েছে আফগানিস্তান।
এই ম্যাচটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ন। এই ম্যাচে জিতলে বাংলাদেশের সেমিফাইনালের সম্ভাবনা টিকে থাকবে। যদি হেরে যায় তাহলেই বিপদ। এমনকি ম্যাচটি পরিত্যক্ত হলেও বিপদ হতে পারে বাংলাদেশের জন্য।
ম্যাচে বাংলাদেশের একাদশে পরিবর্তন এসেছে দুটি। সাব্বির ও রুবেল বাদ হয়েছে। দলে এসেছে সাইফ ও মোসাদ্দেক।
বাংলাদেশের একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, সাইফ উদ্দিন, মাশরাফি মর্তুজা, মুস্তাফিজুর রহমান।
