শুরুতেই ভুল সিদ্ধান্তের শিকার লিটন দাস, দেখুন লাইভ স্কোর

সেমিফাইনালে যাওয়ার মিশনে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছে সাকিব-মাশরাফিরা। ভেজা আউটফিল্ডের কারণে বাংলাদেশ সময় দুপুর তিনটা ৪০ মিনিটে শুরু হয়েছে ম্যাচটি।

বিশ্বকাপে গত ম্যাচেই ভারতের বিপক্ষে স্পিন দিয়ে বাজিমাত করেছিল আফগানিস্তান। রশিদ, মুজিব, নবীদের নিয়ে শক্তিশালী স্পিন অ্যাটাক যেকোনো দলের ব্যাটসম্যানদের জন্যই ভীতির কারণে হতে পারে।

মাত্র একজন স্পেশালিস্ট পেসার হিসেবে আফগান একাদশে খেলেন দাওলাত যাদরান। যার কারণে নতুন বলে শুরুতেই স্পিনারদের উপর দায়িত্ব তুলে দেন আফগান অধিনায়ক।

বিশ্বকাপে পাওয়ারপ্লের প্রথম ১০ ওভার আফগানদের হয়ে বোলিং শুরু করেন মুজিব যাদরান ও মোহাম্মদ নবী। বাম হাতি ব্যাটসম্যানদের জন্য ডান হাতি এই দুজন অফ স্পিনার বিপদের কারণ হয়ে দাড়ান অধিকাংশ ক্ষেত্রেই।

আফগানদের সেই পরিকল্পনা সফল করতে না দিতেই ওপেনিংয়ে চমক দেখিয়েছিল বাংলাদেশ । বিশ্বকাপে প্রথম পাঁচ ম্যাচ ওপেনিং করা সৌম্য-তামিম জুটিকে ভেঙ্গে লিটন-তামিম জুটিকে পাঠানো হয়েছিল মুজিব-নবীকে মোকাবেলা করার জন্য।

তবে সেই পরিকল্পনাটা কাজে দিল না বাংলাদেশের। ব্যক্তিগত ১৬ রান করেই মুজিবের বলে নাজিবুল্লাহর হাতে ক্যাচ তুলে দিয়ে মাঠ ছাড়েন লিটন দাস।

ক্যাচটি নিয়ে আম্পায়াদের দ্বিধা দ্বন্দ থাকলেও মাঠের দুই আম্পায়ার সফট সিগন্যাল আউট জানিয়ে থার্ড আম্পায়ারের শরণাপন্ন হন। টিভি আম্পায়ারও ক্যাচটি নিয়ে পরিষ্কার হতে না পারায় মাঠের আম্পায়ারদের সঙ্গে একমত থেকেই আউট ঘোষনা দেন। কিন্তু জুম অবস্থায় বুঝা স্পষ্টই বুঝা যাচ্ছিল যে বলটি মাটিতে স্পর্শ করেছে।

স্কোরঃ ৩১/১
তামিমঃ ১১
সাকিব ৪

লাইভ দেখতে এখানে ক্লিক করুন