কোহলিও গেল; আফগান বোলারদের তান্ডবে বিধ্বস্ত ভারত

ওভার প্রতি ৪.৩০ রান রেট রেখে চার উইকেট তুলে নিয়ে ভারতের শক্তিশালীর ব্যাটিং লাইনআপকে ভালোই চাপে রেখেছে আফগানিস্তান। আফগান বোলারদের তান্ডবে রীতিমত বিধ্বস্ত ভারতীয় ব্যাটিং লাইনআপ। রোহিত, কোহলি, রাহুল ও বিজয় শংকরের বিদায়ে থমকে গেছে ভারতের রানের চাকা। চলতি বিশ্বকাপের ২৮তম ম্যাচে সাউদাম্পটনের রোজ বোলে আফগানদের মুখোমুখি ভারত। বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় শুরু হবে এই ম্যাচটি। এবারের আসরে এখন পর্যন্ত কোনো জয়ের দেখা পায়নি আফিগানিস্তান। ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

শেখর ধাওয়ানের ইঞ্জুরির কারণে রোহিত শর্মার সাথে ওপেনিং করতে আসেন কেএল রাহুল। তবে শুরুতেই ভারতের ওপেনিং তারকা ব্যাটসম্যান রোহিত শর্মা ব্যক্তিগত ১ রানে মুজিবুর রহমানের বলে বোল্ড আউট হয়ে সাজ ঘরে ফেরেন রোহিত।

এরপর ১৫তম ওভারে মোহাম্মদ নবীর বলে ৫১ বলে ৩০ বলে ক্যাচ আউট হয়ে ফেলেন কেএল রাহুল এবং ২৭তম ওভারে রহমত শাহের বলে এলবিডব্লিউ আউট হয়ে ৪১ বলে ২৯ রান করে সাজ ঘরে ফেরেন বিজয় শংকর।

৩০.৩ ওভারে দলীয় ১৩৫ রানে অধিনায়ক বিরাট কোহলি ৬৩ বলে ৬৭ রানে মোহাম্মদ নবীর বলে রহমত শাহের হাতে ক্যাচ তুলে আউট হন।

৩৪ ওভার শেষে ভারতের সংগ্রহ চার উইকেটে মাত্র ১৪৬ রান। এমএস ধোনি ২১ বলে ৬ রান ও কেদার যাদব ১৭ বলে ৯ রানে ব্যাট করছেন। ওভার প্রতি ৪.৩০ রান রেট রেখে ভারতের শক্তিশালীর ব্যাটিং লাইনআপকে ভালোই চেপে ধরেছে আফগানরা।