বিয়ের চাপ দিতে প্রেমিকার বাড়ির সমানে অনশনে বসলেন রাকেশ রায়। কিন্তু বিয়ের পরিবর্তে উল্টো গণপিটুনির শিকার হলেন প্রেমিক। মাথায় দিতে হলো পাঁচ পাঁচটি সেলাই।
ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির ধূপগুড়ির এ ঘটনায় আহত রাকেশকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দেশটির সংবাদমাধ্যম জি নিউজ জানায়, ধূপগুড়ি সাকোয়াঝোড়া এলাকার রাজধানীপাড়া এলাকার এক তরুণীর সঙ্গে ভালোবাসার সম্পর্ক ছিল রাকেশের। বিয়েও করতে চান দুজনে। কিন্তু বেকার ছেলের সঙ্গে বিয়ের ব্যাপারে তরুণীর পরিবারের আপত্তি থাকায় বিয়ে হচ্ছিল না।
শুক্রবার বিকেলে তরুণীর বাড়ির সামনে তাদের দুজনের ঘনিষ্ঠ মুহূর্তের কিছু ছবি একটি প্ল্যাকার্ডে সাঁটিয়ে অনশনে বসেন প্রেমিক রাকেশ।
কিছুক্ষণ পর তরুণীর বাড়ির লোকজন এলাকাবাসীকে সঙ্গে নিয়ে বেধড়ক মারধর করে রাকেশকে। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসে হাসপাতালে।
