ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের সেমির সুযোগ বাড়িয়ে দিলো শ্রীলঙ্কা!

বিশ্বকাপের আজকের ম্যাচে ইংল্যান্ডকে ২০ রানে হারিয়ে দিয়েছে শ্রীলঙ্কা। আর স্বাগতিকদের এই হারে বিশ্বকাপের সেমিফাইনালের আশা বেঁচে থাকল বাংলাদেশের। তার সাথে সুযোগ থাকছে শ্রীলংকার।

৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে এখন টেবিলের তিন নম্বরে আছে স্বাগতিকরা। তবে বাংলাদেশের জন্য ভাল খবর এই তিন ম্যাচে ইংল্যান্ডের প্রতিপক্ষ ভারত-অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড, তাই পথটাও অনেক কঠিন।

অন্যদিকে ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শ্রীলংকা আছে টেবিলের পাঁচে আর ৫ পয়েন্ট নিয়ে টেবিলের ছয় নম্বরে আছে বাংলাদেশ।

বাংলাদেশের পরবর্তী ম্যাচ চারটি আফগানিস্তান, ভারত ও পাকিস্তানের বিপক্ষে। আর শ্রীলংকার আফ্রিকা, উইন্ডিজ ও ভারতের সাথে।