অস্ট্রেলিয়া বাংলাদেশের জমজমাট খেলাটি সরাসরি দেখুন!

চলতি বিশ্বকাপের ২৬তম ম্যাচে আজ ২০ জুন মাঠে নেমেছে বাংলাদেশ দল। বাংলাদেশ সময় বিকাল ৩:৩০ মিনিটে শুরু হওয়া এই ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চ। বাংলাদেশর সংগ্রহ এক উইকেট হাড়িয়ে ৬ওভার শেষে তাদে সংগ্রহ ৩২রান।

জবাবে ব্যাট করতে নেমে দারুণ ভাবে শুরু করে দুই অজি ওপেনার ওয়ার্নার ও ফিঞ্চ। এদিকে ম্যাচের ষষ্ঠ ওভারে বাংলাদেশ দলকে একটি সুযোগ দিয়েছিলেন ওয়ার্নার। ব্যক্তিগত ১০ রানে সাব্বিরের হাতে ক্যাচ দিয়েও বেঁচে গিয়েছিলেন তিন

ওয়ার্নারের পর হাফসেঞ্চুরি তুলে নেন ফিঞ্চও। তিনি ৪৭ বলে ৫ চার ও ২ ছয়ে হাফসেঞ্চুরি পূর্ণ করেন। এদিকে বল করতে এসেই উইকেটের দেখা পান সৌম্য সরকার। ৫৩ রান করে সৌম্যর বলে রুবেলের হাতে ক্যাচ দিয়ে ফিরেন ফিঞ্চ।

তবে এরপর ওয়ার্নারের সঙ্গে জুটি গড়েন খাজা। ১১০ বলে ৭ চার ও ২ ছয়ে সেঞ্চুরি পূরন করেন ওয়ার্নার। এরপর হাফসেঞ্চুরি তুলে নেন খাজা। তিনি ৫০ বলে ৪ চারে হাফসেঞ্চুরি পূর্ণ করেন।

এরপর টাইগার বোলারদের বিরুদ্ধে তান্ডব চালাতে থাকেন ওয়ার্নার-খাজা। ১৩৯ বলে ১১ চার ও ৫ ছয়ে দেড়শ রান পূর্ণ করেন ওয়ার্নার। তবে ব্যক্তিগত ১৬৬ রানে সৌম্যর বলে রুবেলের হাতে ক্যাচ দিয়ে ফিরেন ওয়ার্নার।

এরপর ১০ বলে ৩২ রান করে রান আউটের শিকার হয়ে ফিরেন ম্যাক্সওয়েল। অন্যদিকে ৮৯ রান করে মুশফিককে ক্যাচ দিয়ে সৌম্যর তৃতীয় শিকার হন খাজা। এরপর ১ রান করে মোস্তাফিজের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ফিরেন স্মিথ।

শেষ পর্যন্ত স্টোইনিস ১৭ ও ক্যারি ১১ রানে অপরাজিত ছিলেন। এরই ফলে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৮১ রান করে অস্ট্রেলিয়া। জয়ের জন্য বাংলাদেশের দরকার ৩৮২ রান।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান, মাশরাফি বিন মর্তুজা(অধিনায়ক), রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান।

অস্ট্রেলিয়া একাদশ : ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), স্টিভেন স্মিথ, উসমান খাজা, গ্লেন ম্যাকওয়েল, অ্যালেক্স ক্যারি, মার্কাস স্টোইনিস, নাথান কাল্টার-নাইল, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা।খেলাটি

লাইভ দেখতেএখানে ক্লিক করুন