টাইগার বোলিংদের চাপে অজি ব্যাটিং, ৫ ওভার শেষে দেখে নিন সংক্ষিপ্ত স্কোর

বিশ্বকাপে নিজেদের ৬ষ্ঠ ম্যাচে আজ মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। এই ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। বাংলাদেশ সময় বিকাল ৩:৩০ মিনিটে শুরু হয়েছে ম্যাচটি।

এই ম্যাচটি বাংলাদেশ দলের জন্য মহাগুরুত্বপূর্ন। আজকের ম্যাচে জিতলে সেমিফাইনালের লড়াইয়ে এগিয়ে থাকবে বাংলাদেশ। আর হারলেই বিদায়ের পথে এগিয়ে যাবে বাংলাদেশ।

এমন গুরুত্বপূর্ন ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়া।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত সর্বশেষ সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়াঃ ২৭/০ (৫/৫০ ওভার)

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান, মাশরাফি মর্তুজা, রুবেল হোসেন, মুস্তাফিজ।

অস্ট্রেলিয়া একাদশঃ অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, স্টিভ স্মিথ, শন মার্শ/মার্কাস স্টয়নিস, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), নাথান কোল্টার-নাইল, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও কেন রিচার্ডসন/ নাথান লায়ন।