টসে হারলেন মাশরাফি, দেখেনিন চূড়ান্ত একাদশ

ট্রেন্ট ব্রিজে বিশ্বকাপে নিজেদের ৬ষ্ট ম্যাচে অস্ট্রোলিয়ার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। দুপুর সাড়ে তিনটায় শুরু হবে ম্যাচটি।

ইতিমধ্যে এই ম্যাচের টস সম্পূর্ন হয়েছে। টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রোলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

কাগজে-কলমে, রেকর্ডে, সুনামে- সব বিবেচনাতেই এখনও বিশ্ব ক্রিকেটে অস্ট্রেলিয়ার থেকে বেশ নিচে বাংলাদেশ। গতবারসহ পাঁচ পাঁচবার বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। তারা জানে কীভাবে বড় টুর্নামেন্ট জিততে হয়। একদিনের ক্রিকেটে দু’দেশের মধ্যে লড়াই হয়েছে ১৯ বার। ১৮ বারই জিতেছে অস্ট্রেলিয়া। কিন্তু বৃহস্পতিবার অস্ট্রেলিয়াকে হারানো কি বাংলাদেশের পক্ষে সম্ভব?

অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট স্পিন ঘাটতি পোষানোর উদ্যোগ নিয়েছেন। অস্ট্রেলিয়া ‘এ’ দল থেকে অ্যাশ্টন আগারকে তলব করে এনে গত দু’দিন ধরে প্রাকটিস করানো হচ্ছে।

তবে বাংলাদেশের সাবেক ক্রিকেটার এবং জাতীয় দলের সাবেক কোচ শহিদুল আলম রতন বলেন, ‘নটিংহামের মাঠে মনোবল ধরে রাখাই হবে বাংলাদেশের প্রধান অস্ত্র। অস্ট্রেলিয়া সবসময়ই বিপজ্জনক দল, এই বিশ্বকাপেও তারা ভালো খেলছে। তবে দু’দিন আগে ওয়েস্ট ইন্ডিজকে নাস্তানাবুদ করার পর বাংলাদেশ দলের মনোবলও এখন অনেক উঁচুতে, সেই মনোবল ধরে রাখাই হবে বাংলাদেশের প্রধান অস্ত্র। তাদের বিশ্বাস রাখতে হবে যে তারা অস্ট্রেলিয়াকে হারাতে পারে।’

বাংলাদেশের অধিনায়ক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা নটিংহামে সাংবাদিকদের বলেন, ‘অস্ট্রেলিয়ার পক্ষে জেতা কঠিন হবে, তবে অসম্ভব নয়। যে আত্মবিশ্বাস দরকার ড্রেসিং রুমে তা রয়েছে।’

লাইভ দেখতে এখানে ক্লিক করুন