মেসি ম্যাজিকে কোপা স্বপ্ন টিকে থাকলো আর্জেন্টিনার

কোপা আমেরিকায় নিজেদের দ্বিতীয় ম্যাচেও হতাশ করলো আর্জেন্টিনা।

এবার প্যারাগুয়ের সাথে ১-১ গোলে ড্র করে মাঠ ছাড়লো আলবেসিলেস্তেরা।

আর্জেন্টিনার খেলায় আজও কোন ছন্দ ছিলো না। একেবারে ছন্নছাড়া ফুটবল খেলেছে মেসিরা। দলের মধ্যে সমন্বয়ের অভাব ছিলো স্পষ্ট।

ম্যাচের ৩৭তম মিনিটে সানচেজের গোলে এগিয়ে যায় প্যারাগুয়ে। দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে পেনাল্টি পায় আর্জেন্টিনা। গোল করে খেলায় সমতা আনেন মেসি।

কিছুক্ষন পরে এবার পেনাল্টি পায় প্যারাগুয়ে। পেনাল্টি রুখে দিয়ে এবার আর্জেন্টিনাকে ম্যাচে রাখে আর্মানী।

বাকি সময়ে আর কোন গোল না হলে ড্র নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা। শেষ ম্যাচে এখন কাতারকে হারালেই পরের রাউন্ডে চলে যাবে মেসিরা।