বরাবরই বাংলাদেশ ক্রিকেটের বড় ভক্ত তিনি। সাকিব-মাশরাফিদের পক্ষে সবসময় ইতিবাচক কথা বলেছেন বুম বুম খ্যাত পাকিস্তানি অলরাউন্ডার শহিদ আফ্রিদি।
বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে রীতিমতো উড়িয়ে দিয়েছে টাইগাররা। বাংলাদেশের এই জয়ের পর পরই এক অভিনন্দন বার্তা পাঠিয়েছেন সাবেক এই পাকিস্তানি ক্রিকেটার।
উইন্ডিজের পাহাড়সম ৩২২ রানের লক্ষ্যমাত্রা টপকে ৭ উইকেটের দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। যা বিশ্বকাপ ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড।
ক্যারিবীয়ানদের বিপক্ষে টাইগারদের দুর্দান্ত এমন জয়ের পেছনে বড় ভূমিকা ছিল সাকিব আল হাসান ও লিটন দাসের রোমাঞ্চকর ব্যাটিং। যার জন্য আলাদাভাবে করা হচ্ছে তাদের প্রশংসাও।
টাইগারদের এই জয়ের পর এক টুইট বার্তা আফ্রিদি বলেন, অনেক অনেক অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট দলকে একটি ভালো জয় উপহার দেওয়ার জন্য। দূর্দান্ত ইনিংস উপহার দিয়েছেন সাকিব আল হাসান ও লিটন দাস।
বাংলাদেশকে উদাহরন হিসেবে টেনে বিশ্বকাপে সকল দলকে সতর্কবার্তাও দিয়েছেন এই সাবেক পাকিস্তানি অধিনায়ক।
টুইট বার্তায় আফ্রিদি আরও বলেন, ‘তুমি কখনোই কোনো দলকে ছোট আকারে দেখতে পারবে না। বিশেষ করে ৫০ ওভারের এই ফরম্যাট ও বিশ্বকাপে, যখন প্রতিটা দলই এখানে হাজির হয় সমানে সমানে লড়াইয়ের জন্য।
