চলতি বিশ্বকাপের ২৩তম ম্যাচে আজ মাঠে নেমেছিল বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩২১ রান করে ওয়েস্ট ইন্ডিজ। ৩২২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪১.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ দল।
এই ম্যাচে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান ও লিটন দাস। সাকিব ৯৯ বলে ১৬ চারে ১২৪ রানে অপরাজিত ছিলেন। অন্যদিকে লিটন ৬৯ বলে ৮ চার ও ৪ ছয়ে ৯৪ রানে অপরাজিত ছিলেন লিটন।
প্রথম তিন ম্যাচে একাদশের বাইরে ছিলেন লিটন। আজ সুযোগ পেয়েই রীতিমত তাণ্ডব চালিয়েছেন তিনি। তবে লিটনের আক্ষেপ হয়তো থাকবে সেঞ্চুরি না করার। ওয়েস্ট ইন্ডিজ আর কিছু রান করতে পারলেই হয়তো লিটনের সেঞ্চুরি হয়ে যেত।
