রেকর্ড লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। দলীয় ৫২ রানে সৌম্য সরকার ফিরে গেলেও সমস্যা হয়নি। ফেরার আগে ২৩ বলে ২টি করে চার ও ছয়ে ২৯ রান করেছেন সৌম্য।
সাকিব-তামিম জুটিতে এগোচ্ছিল বাংলাদেশ। কিন্তু তামিম রান আউট হওয়ায় আবারও বিপদে পড়ে টাইগররা। সেই বিপদকে আরও বাড়িয়ে দিলেন মুশফিকুর রহিম। ৫৩ বলে ৪৮ রানে তামিম ফিরলেও মুশফিক ১ রানে ফিরেছেন। এরপর দলের হাল ধরেছে সাকিব আল হাসান। আর ১৮ রান করলেই সেঞ্চুরি হবে সাকিবের।
ওয়েস্ট ইন্ডিজ=৩২১/৮। বাংলাদেশ=১৯৩/৩ , ওভার=২৮.১ । তামিম ইকবাল= ৪৮(আউট), সৌম্য সরকার= ২৯(আউট), সাকিব=৮২ , মুশফিক= ১(আউট), লিটন দাস= ১৭ ।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহমান, মাহমুদউল্লাহ, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি মুর্তজা ও মোস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রিস গেইল, এভিন লুইস, শাই হোপ, ড্যারেন ব্রাভো, নিকোলাস পুরান, শিমরন হেটমেয়ার, আন্দ্রে রাসেল, জেসন হোল্ডার, শেলডন কট্রেল, ওশানে থমাস ও শ্যানন গ্যাব্রিয়েল।
