বিশ্বকাপে নিজেদের প্রঞ্চম ম্যাচে আজকে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় বিকাল ৩:৩০ মিনিটে। টস জিতে প্রথমে বোলিং নিয়েছে মশরাফি মর্তুজা। আজকের এই ম্যাচটি বাংলাদেশের জন্য মহা গুরুত্বপূর্ন ম্যাচ। কেননা, সেমিফাইনালে যেতে হলে এই ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত সংক্ষিপ্ত স্কোরঃ
ওয়েস্ট ইন্ডিজঃ ৩২১/৮ ( ৫০ ওভার)বাংলাদেশঃ ৯৬/১ ( ১২.৪/৫০ ওভার)
এই ম্যাচে বাংলাদেশের একাদশে এসেছে একটি পরিবর্তন। মিঠুন বাদ পড়েছেন এবং দলে এসেছেন লিটন দাস। মুলত টনটনের ছোট মাঠের কারণেই লিটন দাস সুযোগ পেলেন এই ম্যাচে।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, সাইফ উদ্দিন, মাশরাফি, মুস্তাফিজ, মেহেদী হাসান।
উইন্ডিজের সম্ভাব্য একাদশঃ ক্রিস গেইল, এভিন লুইস, শাই হোপ (উইকেটরক্ষক), নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার (অধিনায়ক), আন্দ্রে রাসেল, শেলডন কটরেল, কার্লোস ব্র্যাথওয়েট, শ্যানন গ্যাব্রিয়েল ও ওশানে থমাস।
