অবশেষে উইকেটের দেখা পেল বাংলাদেশ। ফিফটি হাকিয়ে সেঞ্চুরির পথে হাটতে থাকা ভয়ংকর লুইসকে ক্যাচের ফাঁদে ফেলে দলীয় দ্বিতীয় উইকেট ও নিজের প্রথম উইকেট শিকার করলেন সাকিব। তার একটু পরই পুরান ২১ রানে ক্যাচ আউট করে প্যাবিলিয়নে পাঠান সাকিব।
ইনিংসের ২৫তম ওভারে এসে ৭০ রানে থেমেছে লুইসের ইনিংস। এর আগে ঠিক যেমনটা শুরু চয়েছিল বাংলাদেশ তেমনটাই করে দিলেন টাইগার পেসার সাইফউদ্দিন। শুরুতেই শূণ্য রানে গেইলকে মুশফিকের ক্যাচে পরিণত করে ফিরিয়ে দিয়েছেন তিনি।
বিশ্বকাপে সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে টিকে থাকতে নিজেদের ৫ম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ দল।
গুরুত্বপূর্ন এই ম্যাচে টস ভাগ্য সহায় হয়েছে টাইগার অধিনায়ক মাশরাফির। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।
টানা তিন ম্যাচে অপরিবর্তিত ছিল বাংলাদেশের একাদশ। তবে আজকের টনটনের ছোট মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক পরিবতর্ন নিয়ে নেমেছে বাংলাদেশ।
সমারসেট কাউন্টি ক্রিকেট ক্লাব মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দলে ফিরেছেন প্রথম তিন ম্যাচে একাদশের বাইরে থাকা লিটন দাস।
লিটনের অন্তভূক্তিতে একাদশ থেকে বাদ পড়েছেন মোহাম্মদ মিঠুন। অন্যদিকে উইন্ডিজ দলে ব্রাথওয়েটের বদলি হিসেবে ড্যারেন ব্রাভো ফিরেছেন একাদশে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩৩.২ ওভার শেষে.৩ উইকেট হারিয়ে ১৫৯ রান। হোপ ৫১ ও হেট্মায়ার ০ রান করে ব্যাট করছেন।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক) ও মোস্তাফিজুর রহমান।
ম্যাচটি সরাসরি দেখতে নিচের লিংকে ক্লিক করুন…
https://urlzs.com/DVzKF
https://www.rabbitholebd.com/index.php/login/index
https://www.bioscopelive.com/en/
