ভাড়ায় বউ জোটে যে গ্রামে

বিয়ে একটি সামাজিক বন্ধন যার মাধ্যমে দু’জন মানুষের মধ্যে দাম্পত্য সম্পর্ক স্থাপিত হয়। প্রাপ্তবয়স্কদের বিয়ের প্রতি আগ্রহ বেশ প্রবল।

তবে ভারতে এমন একটি গ্রাম রয়েছে যেখানে বিয়ে মানেই ঝামেলা মনে করা হয়। সে গ্রামের পুরুষরা কোনো নারীকে বিয়ে করে দায়বদ্ধ হতে চায় না। তাহলে তাদের জৈবিক চাহিদা কীভাবে মেটে প্রশ্ন জাগতেই পারে।

মধ্যপ্রদেশের শিবপুরি জেলার গোয়ালিয়র ডিভিশন গ্রামের ধনী পুরুষরা ভাড়া করা স্ত্রী নিয়ে সংসার করতে পারেন অবলীলায়।আরও ভালো করে বললে ভাড়া করা মহিলা নিয়ে মেটাতে পারে নিজেদের যৌনসুখ। সেখানে দীর্ঘদিন ধরে এমন নিয়ম চলছে। প্রক্রিয়াটি আইন সম্মত করতে স্ট্যাম্প পেপারে চুক্তিও করে নেওয়া হয়।

এ প্রথাকে স্থানীয় ভাষায় ‘ধাদিচা’ বলা হয়। রীতিমতো খোলা বাজারে দাঁড় করিয়ে নিলাম হয় মহিলাদের। মাস বা বছরের হিসেবে ভাড়া দেওয়া হয় তাদের। মাত্র দশ টাকার স্টাম্প পেপারে হয়ে যায় চুক্তি। চুক্তি শেষ হয়ে গেলে তা ফের নবায়ণ করা যায়। বেশি পয়সা দিলে বেশি দিনের জন্য পাওয়া যায় ভাড়া করা স্ত্রী।

গ্রামটিতে দীর্ঘদিন ধরে চলে আসছে এই নিন্দনীয় প্রথা। যা নিয়ে কোনও মাথাব্যাথা নেই সমাজের। ধনীদের ভাড়ায় বউ নিয়ে থাকার ক্ষমতা রয়েছে, তারা সেটা করে থাকে। এটাই রেওয়াজ কারোর কিছু বলার নেই।