বলিভিয়াকে ৩-০ তে হারিয়ে ব্রাজিলের সূচনা

কোপা আমেরিকার ৪৬তম আসরের উদ্বোধনী ম্যাচে কুতিনহোর জোড়া গোলে বলিভিয়াকে ৩-০ গোলে হারালো ব্রাজিল।

ইনজুরির কারণে টুর্নামেন্টের ঠিক আগ মুহূর্তে ছিটকে গেছেন ব্রাজিলের সবচেয়ে বড় তারকা নেইমার। ফলে তাকে ছাড়াই মাঠে নামতে হয়েছে ব্রাজিল দলের।

আজ শনিবার (১৫ জুন) ব্রাজিলের সাও পাওলোতে পর্দা উঠেছে এবারের কোপা আমেরিকা কাপের। ব্রাজিল ও বলিভিয়া ম্যাচ দিয়ে মাঠে গড়ায় আসরটি। বরাবরের মতো এবারও ১২টি দল অংশ নিচ্ছে। ল্যাতিন আমেরিকার ১০টি দেশের সঙ্গে প্রথমবারের মতো এশিয়া থেকে কাতার ও জাপান অতিথি দল হিসেবে অংশ নিচ্ছে। তিন গ্রুপে ভাগ হয়ে অংশ নিচ্ছে দলগুলো।

গ্রুপ ‘এ’: ব্রাজিল, বলিভিয়া, ভেনেজুয়েলা এবং পেরু।

গ্রুপ ‘বি’: আর্জেন্টিনা, কলম্বিয়া, প্যারাগুয়ে এবং কাতার।

গ্রুপ ‘সি’: উরুগুয়ে, ইকুয়েডর, জাপান এবং চিলি।