কলিজা কাকে বলে দেখুন (ভিডিওসহ)

১৫ জন প্রতিবন্ধীকে ১৫টি হুইল চেয়ার দিয়েছেন কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার মৌকরা ইউনিয়নের প্রবাসীরা।

যা বৃহস্পতিবার (১৩ জুন) সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে তুলে ধরেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটর ও সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

ভিডিওতে সুমন বলেন, মৌকরা ইউনিয়নের প্রবাসীরা ১৫টি হুইল চেয়ারের ব্যবস্থা করেছেন। তারা এর আগেও অনেক কাজ করে অবদান রেখেছেন।

তিনি বলেন, মানুষের কলিজা কাকে বলে দেখুন। মধ্যপ্রাচ্যের মতো জায়গায় থাকে, একটা মানুষ আর কত টাকা উপার্জন করে? তারপরেও দেশ প্রেম কাকে বলে একটু দেখুন। মাত্র ৫ হাজার টাকা একটা হুইল চেয়ারের দাম। কিন্তু এটা অনেকের কাছে বিরাট কিছু।

সামাজিক যোগাযোগের মাধ্যমের এ জনপ্রিয় মুখ বলেন, যেসব প্রবাসীরা আমার এই ভিডিও দেখছেন, পারলে নিজের এলাকায় দুইটা হুইল চেয়ার সহযোগিতা করবেন। আপনার জন্য দুইটা হুইল চেয়ার মাত্র দশ হাজার টাকা কিন্তু এই দুইটা হুইল চেয়ার কারো-কারো জীবন বদলে দিবে।

তিনি আরও বলেন, আপনারা সবাই মিলে যদি একটু সহযোগিতা করেন, তাহলে বাংলাদেশটা একসময় সোনার বাংলাদেশ হয়ে যাবে।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন