বিশ্বকাপের পরিবর্তে পাকিস্তানকে অন্তর্বাস দিলেন ভারতীয় অভিনেত্রী ( ভিডিও )

অভিনন্দনের কুরুচিকর বিতর্কের পালটা এল পুনম পাণ্ডের তরফ থেকে। সরাসরি পাকিস্তানি বিজ্ঞাপনকে বিঁধে নিজেই খুলে ফেললেন অন্তর্বাস।

জবাব দিলেন নিজের খোলামেলা ভঙ্গিতেই। যা নিয়ে সোশ্যাল মিডিয়া ফের একবার তোলপাড়।

১৬ তারিখে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে গগনচুম্বী প্রত্যাশার আঁচ। ভারতপুনম বনাম পাকিস্তানের ম্যাচে বল গড়াতে এখনও বাকি ৪৮ ঘণ্টা। তবে তার আগেই মাঠের বাইরে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় দুই দেশের সমর্থকরাই একে অন্যের প্রতি মিম, ট্রোলিংয়ের বন্যায় ভরিয়ে ফেলছেন। পাশাপাশি টিভি-তেও শুরু হয়ে গিয়েছে বিজ্ঞাপণী মোড়কে ব্যঙ্গ।

মহারণের আগে ভারতীয় সম্প্রচারকারী চ্যানেলে আইসিসি টুর্নামেন্টে ‘মওকা মওকা’ বিজ্ঞাপন নজর কেড়েছে বিগত বেশ কয়েক বছর ধরেই। এবার যদিও ‘মওকা মওকা’-র আপডেটেড সংস্করণ সম্প্রচার করা হচ্ছে। এবার ইন্দো-পাক দ্বৈরথ হচ্ছে ফাদার্স ডে-র দিনে। সেই দিনেই ক্রিকেটীয় মহাযুদ্ধ কেন্দ্র করে যে বিজ্ঞাপন বানানো হয়েছে, তাতে ভারতকে ‘বাবা’ এবং পাকিস্তানকে ‘পুত্র’ হিসেবে দেখানো হয়েছে। তারপর থেকেই চরম সমালোচিত এই বিজ্ঞাপন।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন