তামিম কে নিয়ে ভয়ংকর তথ্য দিলো হাতুরুসিংহে

সাবেক গুরু চান্দিকা হাতুরুসিংহে দলের বিপক্ষে আগামীকাল বিশ্বকাপের নিজেদের চতুর্থ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ দল। কিন্তু বিশ্বকাপে মোটর সময়টা ভাল যাচ্ছেনা বাংলাদেশের সেরা ব্যাটসম্যান তামিম ইকবালের। তবে হাথুরুসিংহে জানেন তামিম ফর্মে ফিরলেন আরও বিপদজনক হয়ে উঠবে বাংলাদেশ।

তামিম ফর্মে ফিরলে বাংলাদেশ দল বিশ্বকাপে বিপজ্জনক দল হয়ে উঠবে বলেই মনে করছেন হাথুরুসিংহে। তামিমের প্রসঙ্গে হাথুরুসিংহে বলেন, ‘আমার এখনও মনে আছে, গত বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে কী ইনিংসটাই না খেলেছিল সে! আমি এখনও বিশ্বাস করি, তামিম যদি ফর্মে ফিরে আসে তাহলে এই বিশ্বকাপে বিপজ্জনক দল হয়ে উঠবে বাংলাদেশ দল।’

তিনি আরো বলেন, ‘জানি না তার কী হয়েছে, তবে গত কয়েকটি ম্যাচে তাকে যেন আগের মতো দেখতে পাওয়া যাচ্ছে না। আমি নিশ্চিত, তামিম তার এই ব্যাপারটি নিয়েও কাজ করছেন এবং কোচও তাকে এ ব্যাপারে সহযোগিতা করছেন।’