শ্রীলংকার বিপক্ষে সৌম্যর ওই রূপ যেন আমাকে দেখতে না হয়: হাথুরু

বিশ্বকাপে আগামীকাল নিজেদের ৪র্থ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ বনাম শ্রীলংকা। ব্রিষ্টলে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায়।

এই ম্যাচের আগে টাইগার ক্রিকেটারদের নিয়ে বেশ কিছু কথা বলেছেন টাইগারদের সাবেক হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

সম্প্রতি সময়ে আয়ারল্যান্ড সফরে নিজের ছন্দ ফিরে পেয়েছেন সৌম্য সরকার। পরপর তিন ফিফটি আদায় করে নিয়েছেন এই ক্রিকেটার।

বিশ্বকাপে প্রথম তিন ম্যাচে ব্যাট হাতে তেমন জ্বলে উঠতে না পারলেও লঙ্কান প্রধান কোচের চিন্তার কারণ এই ড্যাশিং ওপেনার।

ম্যাচ পূর্বে সৌম্যকে নিয়ে হাথুরু বলেন, সত্যি কথা বলতে কি, সৌম্যর ফর্মে ফেরা দেখে আমার ভীষণ ভালো লেগেছে। আমি জানি, ওর মধ্যে কতটা প্রতিভা আছে। সে ফর্মে থাকলে প্রতিপক্ষ যে কোনো দলকেই এক কথায় কাঁপিয়ে দিতে পারে। তবে আমি নিশ্চয় চাই, শ্রীলংকার বিপক্ষে সৌম্যর ওই রূপ যেন আমাকে দেখতে না হয়।