সেই কাআজকের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ১০৬ রানে হারতে হয় বাংলাদেশ দলকে। আর এই ম্যাচ হারার পরেই আলোচনা হয় আগে টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়ে।
এই ব্যাপারে মুখ খুলেছেন মাশরাফি নিজেই। এই ব্যাপারে তিনি বলেন ,’ ৩৮৬ রান অনেক বেশি, কৃতিত্ব তাদের ব্যাটসম্যানদের।
প্রথম চার থেকে পাঁচ ওভার আমাদের নিয়ন্ত্রণে ছিল, কিন্তু এরপর তাদের হাতে চলে গেলো ম্যাচ।
ম্যাচে ফিরতে হলে রয়কে আউট করতে হতো এটা জানতাম আমরা। সে একবার দাঁড়িয়ে গেলে তাকে আউট করা কঠিন। পিচ দেড়দিন কাভারে ঢাকা ছিল, তাই কোনও কিছু না ভেবে সরাসরি প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিলাম। ’
সাকিব আল হাসানের একার লড়াইয়ে বাংলাদেশ সাফল্য পাবে না আবারও বললেন অধিনায়ক, ‘৩২০ থেকে ৩৩০ রান তাড়া করতে হলে সেটা ভিন্ন কথা ছিল, কিন্তু এটা অনেক বেশি রান ছিল।
তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে প্রথম ম্যাচ থেকে আমাদের জন্য ভালো খেলে যাচ্ছে সাকিব এবং বলও ভালো করছে। এখনও ৬ ম্যাচ বাকি, আশা করি অন্যরা ভালোভাবে দায়িত্ব পালন করবে। পরের বাকীম্যাচগুলো আমরা জেতার জন্য চেষ্টা করবো।’রণেই কোন কিছু না ভেবে বোলিং নিয়েছিলাম: মাশরাফি
