হ্যাটট্রিক ছক্কার পর জেসন রয়কে আউট করলেন মিরাজ,দেখেনিন সর্বশেষ স্কোর


হ্যাটট্রিক ছক্কার পর জেসন রয়কে আউট করলেন মিরাজ,দেখেনিন সর্বশেষ স্কোর
বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে আজ মাঠে নেমেছে বাংলাদেশ ও ইংল্যান্ড। বাংলাদেশ সময় বিকাল ৩:৩০ মিনিটে শুরু হওয়া এই ম্যাচে টসে জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতে ইংল্যান্ডকে চাপে রাখে বাংলাদেশ। কিন্তু এরপরেই টাইগার বোলারদের উপর রীতিমত তাণ্ডব চালান দুই ইংলিশ ওপেনার জেসন রয় ও জনি বেয়ারস্টো। জেসন রয় ৩৮ বলে ৭ চার ও ১ ছয়ে হাফসেঞ্চুরি পূর্ণ করে। তাদের ওপেনিং জুটিতে এগিয়ে যেতে থাকে ইংল্যান্ড।

অন্যদিকে ৪৮ বলে ৬ চারে হাফসেঞ্চুরি পূর্ণ করেন বেয়ারস্টো। তবে ৫১ রান করেই মিরাজের দুর্দান্ত ক্যাচে মাশরাফির বলে ফিরেন বেয়ারস্টো। এরপর সেঞ্চুরি তুলে নেন জেসন রয়। ৯২ বলে ১২ চার ও ১ ছয়ে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।

এরপর সাইফউদ্দিনের বলে ব্যাটের কানায় লেগে স্ট্যাম্প ভেঙ্গে যায় রুটের। ২১ রান করে ফিরেন তিনি। এদিকে ম্যাচের ৩৫ তম ওভারে মিরাজের প্রথম তিন বলেই তিন ছক্কা হাঁকিয়ে ১৫০ পূর্ণ করেন রয়। তবে চতুর্থ বলেই মাশরাফির হাতে ক্যাচ দিয়ে ফিরেন তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ৩৪.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৩৫ রান।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদি হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান।

ইংল্যান্ড একাদশ: জনি বেয়ারস্টো, জেসন রয়, জো রুট, ইয়ন মরগান (অধিনায়ক), জস বাটলার (উইকেটরক্ষক), বেন স্টোকস, আদিল রশিদ, জোফরা আর্চার, লিয়াম প্ল্যাঙ্কেট, ক্রিস ওকস, মার্ক উড।