এর আগে থেকে বৃষ্টি। তাই দুই দলের শুরু হয় জল্পনার। তবে সবকিছুকে ছাপিয়ে এবার যে ম্যাচেই পরিত্যক্ত হয়ে গেল। যদিও ম্যাচ হওয়ার কথা ছিলো। ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিশ্বকাপে আজ মুখোমুখি হচ্ছে এশিয়ান ক্রিকেটের দুই পরাশক্তি পাকিস্তান ও শ্রীলংকা।
ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল শুক্রবার বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় ব্রিস্টলের কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে। কিন্তু পাকিস্তান-শ্রীলংকা ম্যাচে বাধা হয়ে দাঁড়িয়েছিল বৃষ্টি। ব্রিস্টলের কাউন্টি ক্রিকেট গ্রাউন্ড ভেজা থাকায় এখনও টস হয়নি। এরপরেই এমন সিদ্ধান নেন দুইজন আম্পায়ার।
পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচে পরিত্যক্তের কারণে ক্ষতি হলো বাংলাদেশ দলের

আগামীকালকেই ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশদল। সেই ম্যাচের আগেই কার্ডিফে দেখা গেল বৃষ্টি। আর সেই বৃষ্টির কারণেই আজ অনুশীলনে নামা হয়নি বাংলাদেশ দলের।
বিরূপ আবহাওয়ায় অনুশীলন বাতিল হওয়ায় অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা বলেছেন, ‘‘টুর্নামেন্টের ভেতরে প্র্যাকটিস করে যে খুব বেশি কিছু বদলানো যায় তা নয়। তবে কিছু কিছু ক্রিকেটারের জন্য প্র্যাকটিস সেশনগুলো খুব গুরুত্বপূর্ণ।’’
এর আগে পরিত্যাক্ত হয়ে যায় পাকিস্তান শ্রীলঙ্কা ম্যাচের। আর সেই ম্যাচ পরিত্যক্ত হওয়ার পরে ক্ষতি হলো বাংলাদেশ দলের। কেননা এই ম্যাচে জয়লাভকারী পয়েন্ট পেত দুইটি। তবে এই ম্যাচ পরিত্যাক্ত হওয়ার কারণে এখন দুই দলেই যে পয়েন্ট পেল। আর বাংলাদেশ দল নেমে গেল পয়েন্ট টেবিলের আটে।
