দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভির গোপালগঞ্জ জেলা প্রতিনিধি মোজাম্মেল হোসেন মুন্নার মা মুক্তিয়া বেগম (৮০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি দুই ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বৃহস্পতিবার (৬ জুন) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ঘোষেরচর দক্ষিণপাড়ার নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
নিহত মুক্তিয়া বেগম ভারতের জি-বাংলার সারেগামাপার রিয়্যালিটি শোর বাংলাদেশি প্রতিযোগী খ্যাতনামা কণ্ঠশিল্পী মঈনুল আহসান নোবেলের দাদি। মুক্তিয়া বেগমের আরেক ছেলে মোজ্জাফর এইচ নান্নু লতিফপুর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তার আরও পাঁচ মেয়ে সন্তানও রয়েছে।
আজ শুক্রবার (৭ জুন) সকাল ৯টায় গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষেরচর দক্ষিণপাড়ার মোল্লাবাড়ি জামে মসজিদে জানাজা শেষে শহরের মাকার্জ মহল্লা কবরস্থানে মুক্তিয়া বেগমকে দাফন করা হয়।
মুক্তিয়া বেগমের মৃত্যুতে গোপালগঞ্জের কণ্ঠশিল্পী নোবেলের বাড়িতে শোকের ছায়া ছেয়ে গেছে।
