টাইগারদের খেলা দেখতে কুয়েত থেকে লন্ডনে বাবা-ছেলে কুয়েতের দুই ক্রিকেটার

বাবা-ছেলে দুজনেই সাবেক ক্রিকেটার। একই সময়ে খেলেছেন কুয়েত জাতীয় ক্রিকেট দলে।

বাসতাকি মাহমুদ আর তার ছেলে বাসতাকি ফাহাদ দুজনেই বাংলাদেশের ক্রিকেটের ভীষন ভক্ত।

তাই টাইগারদের বিশ্বকাপ ম্যাচ দেখতে কুয়েত থেকে চলে এসেছেন ইংল্যান্ড।

মরুর দেশে ক্রিকেট ফেরিওয়ালা তারা দু’জন। কিন্তু কয়দিন আগেও দুইজনই ছিলেন সমান। বাবা বাসতাকি মাহমুদ (৬৪) ছিলেন কুয়েত জাতীয় দলের অধিনায়ক, আর ছেলে বাসতাকি ফাহাদ (২৯) সহ-অধিনায়ক। কুয়েত ক্রিকেট দলটাকে বলা হয় তাই বাপ-বেটার দল। এবার তারা কুয়েত থেকে এলেন বিশ্বকাপ দেখতে। বিশেষ করে বাংলাদেশ দলকেই সাপোর্ট দিতে।

২০১৪ ইনচন এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের সঙ্গে খেলাটাকেই জীবনের অন্যতম স্মরণীয় ঘটনা হিসেবে দেখেন দুজনেই। ঐ ম্যাচে বাবা বাসতাকি মাহমুদ ২টি উইকেট ও ছেলে বাসতাকি ফাহাদ নিয়েছিলেন ৩টি উইকেট।

বাবা-ছেলের ইচ্ছে কুয়েতের ক্রিকেট দলকে একটি মানসম্পন্ন জায়গায় নিয়ে যাওয়া। যাতে তারা নিয়মিত খেলতে পারবেন বাংলাদেশের মতো দলের বিরুদ্ধে। সে জন্য ক্রিকেটের বিশ্বায়ন চান তারা।