যেভাবে তারা ব্যাটিং ও বোলিং করে, নিঃসন্দেহে তারা ভয়ঙ্কর দল : জাস্টিন ল্যাঙ্গার

স্পোর্টস ডেস্ক: নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে অস্ট্রেলিয়া। আগামীকাল ৬ জুন মাঠে নামবে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ।

আর এই ম্যাচে মাঠে নামার আগে ওয়েস্ট ইন্ডিজ পেসারদের নিয়ে সতর্ক অস্ট্রেলিয়া কোচ জাস্টিন ল্যাঙ্গার। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘চার মাসের মতো আমাদের ভাবতে হয়েছে স্পিন নিয়ে, তাদের (ভারত ও পাকিস্তান) কিভাবে সামলানো যাবে, তা নিয়ে হয়েছে আলোচনা। এখন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমাদের মানিয়ে নিতে হবে, যে দলে বেশ কয়েকজন ভালো মানের পেস বোলার আছে।’

তিনি আরো বলেন, ‘দক্ষিণ আফ্রিকারও পেস বোলিং ভালো, ঠিক যেমনটা ইংল্যান্ডের। এখন আমাদের গ্লেম প্ল্যানের সঙ্গে মানিয়ে নিতে হবে এবং সেটা যতটা সম্ভব দ্রুত।’

ওয়েস্ট ইন্ডিজের প্রশংসা করে তিনি বলেন, ‘যেভাবে তারা ব্যাটিং ও বোলিং করে, নিঃসন্দেহে তারা ভয়ঙ্কর দল। তাদের দুর্বলতাও আছে। তাছাড়া আমরা বেশ ভালো ক্রিকেটই খেলছি।’