ইংল্যান্ড ম্যাচে এর চেয়ে বড় সুসংবাদ কি হতে পারে বাংলাদেশের জন্য!

বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ মাঠে গড়াবে আগামী শুক্রবার। আর আই ম্যাচে খেলতে পারবেন না মরগান। পাকিস্তানের বিপক্ষে হারা ম্যাচে স্লো-ওভার রেটের কারণে এই নিষেধাজ্ঞার মুখে পড়েছেন ইংলিশ অধিনায়ক।
পাকিস্তানের বিপক্ষে অপ্রাত্যাশিতভাবে হেরেছে। ঝামেলাটা হয়েছে এই ম্যাচেই।

উত্তেজনায় ঠাসা ম্যাচে নির্ধারিত সময়ে ৫০ ওভারের খেলা শেষ করতে পারেনি ইংল্যান্ড। নিজেদের বোলিং ইনিংস শেষ করতে নির্ধারিত সময়ের চেয়ে ১৯ মিনিট বেশি সময় নেন মর্গান।

ডেইলি টেলিগ্রাফ জানাচ্ছে, নির্ধারিত সময়ে ৪৭ ওভার খেলা সম্পন্ন করতে পেরেছেন ইংলিশ অধিনায়ক। আইসিসির নিয়ম হচ্ছে, নির্ধারিত মধ্যে দুই ওভার কম বোলিং করলে সেটাকে ছোট অপরাধ ধরা হয়। আর নির্ধারিত সময়ে দুই ওভারের বেশি বাকি থাকলে সেটাকে বড় অপরাধ মনে করা হয়।

বড় অপরাধে অধিনায়ককে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়। আগামী শুক্রবার বাংলাদেশের বিপক্ষে খেলে পরে উইন্ডিজের মুখোমুখি হবে ইংল্যান্ড। দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেলে বাংলাদেশ, উইন্ডিজ কারো বিপক্ষেই খেলতে পারবেন না মরগান।