২৪৪ রানে অলআউট হয়েও নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো লড়াই করেছিল বাংলাদেশ। বিশ্বকাপের এই ম্যাচে দিন শেষে কিউইরা জয়ের হাসি হাসলেও বেশ প্রতিদ্বন্দ্বীতা গড়ে তুলেছিল মাশরাফির দল। ২ উইকেটের জয় তারই চাক্ষুষ প্রমাণ।
দারুণ রোমাঞ্চকর এই ম্যাচের পর বাংলাদেশের প্রশংসা করেছেন সাবেক ইংলিশ অধিনায়ক এবং জনপ্রিয় ধারাভাষ্যকার নাসের হুসেইন।
নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে একটি বার্তায় তিনি জানিয়েছেন রোমাঞ্চ সৃষ্টি করার জন্য ৩৮০ রানের প্রয়োজন নেই, বরং ২৪৪ রানও কখনো কখনো যথেষ্ট।
হুসেইন লিখেছেন, ‘একটি ওয়ানডে ম্যাচ রোমাঞ্চকর করতে ৩৮০ রানের প্রয়োজন নেই আপনার…২৪৪ রানও সেটি করতে পারে।’
এদিকে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসিও এই রোমাঞ্চকর ম্যাচ নিয়ে টুইট করেছে তাঁদের অফিসিয়াল অ্যাকাউন্টে। স্নায়ুক্ষয়ী ম্যাচ হিসেবে আখ্যা দিয়ে তারা লিখেছে,
‘স্নায়ুক্ষয়ী এই ম্যাচে শেষ পর্যন্ত বাংলাদেশ লড়াই করে গিয়েছে, তবে যেভাবেই হোক নিউজিল্যান্ড ২ উইকেটে জয় পেয়েছে।’
