মাত্র ২৪৪ রানের পুঁজি নিয়ে দুর্দান্ত লড়াই করে কিউইদের ৮ উইকেট তুলে নিলেও আসেনি জয়। নিউজিল্যান্ডের নিচের সারির ব্যাটসম্যানদের দৃঢ়তায় ১৭ বল হাতে রেখে ২ উইকেটে ম্যাচ জিতে নিয়েছে নিউজিল্যান্ড।
টাইগারদের পক্ষে বল হাতে ২টি করে উইকেট নেন মেহেদী মিরাজ, সাকিব, মোসাদ্দেক ও সাইফউদ্দিন।
এর আগে কেনিংটন ওভালে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন।
ব্যাটিংয়ে টাইগারদের হয়ে সর্বোচ্চ ৬৩ রান করেন সাকিব আল হাসান।
নিউজিল্যান্ডের পক্ষে বল হাতে ম্যাট হেনরি নেন ৪ উইকেট, ট্রেন্ট বোল্টের ঝুলিতে যায় ২ উইকেট। এছাড়া ১টি করে উইকেট নেন লকি ফার্গুসন, কলিন ডি গ্র্যান্ডহোম এবং মিচেল স্যান্টনার।
মাত্র ২৪৪ রান তুলেও টাইগারদের এই লড়াকু মানসিকতা প্রশংসা কুড়িয়েছে ক্রিকেট বিশ্বে। সেই তালিকা থেকে বাদ পড়েননি পাকিস্তানের সাবেক ওপেনার সালমান বাট।
টাইগাররা হারলেও অধিনায়ক মাশরাফির বিচারশক্তি ও অধিনায়কত্ব ছুয়ে গেছে তাকে। ম্যাচ শেষে এক টুইটবার্তায় বাট বলেন,
দূর্দান্ত লড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। অভিনন্দন জানাই নিউজিল্যান্ড ক্রিকেট দলকে। বাংলাদেশের একজন অধিনায়ক আছেন যার অধিনায়কত্বের বিচারশক্তি দারুণ। আরও একটি দারুণ ক্রিকেট ম্যাচ উপভোগ করলাম।
Great fight @BCBtigers . Congrats NewZealand . Bangladesh have a captain with good cricketing acumen . Another good game @cricketworldcup
— Salman Butt (@im_SalmanButt)
