রান আউটের রেকর্ড গড়লেন মুশফিক

এই পর্যন্ত ৩৫ বার রান আউট হয়েছেন বাংলাদেশ দলের মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম।

শেষ নিউজিল্যান্ডের সাথে রান আউট হয়েছেন মুশফিক। বিশ্বকাপের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৪২ রানের সর্বোচ্চ জুটির রেকর্ড গড়েছিলেন সাকিব ও মুশফিক।

দুজনের হাফসেঞ্চুরি এনে দিয়েছিল বাংলাদেশকে রেকর্ড দলীয় রান। নিউজিল্যান্ডের বিপক্ষেও সেই শক্ত জুটি গড়ার পথে ছিলেন সাকিব-মুশফিক। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়েছেন মুশফিক। ৫০ রানের জুটি গড়ার পরই আউট হন মুশফিক।

মিচেল স্যান্টনারের স্পিনে কভারে বল ঠেলে দেন মুশফিক। এরপর সাকিবকে ডেকেছিলেন রান নেওয়ার জন্য, একই সঙ্গে পিচের মাঝে চলে যান তিনি। সাকিব সাড়া দেননি। মুশফিক ফিরে যাওয়ার আগেই মার্টিন গাপটিলের থ্রো থেকে টম ল্যাথাম স্টাম্প ভাঙেন। ৩৫ বলে ১৯ রান করেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। এই পর্যন্ত ৩৫ বার রান আউট হয়ে রেকর্ড করলে মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম।

এর আগে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চবার রান আউটের রেকর্ড ছিল হাবিবুল বাশার ও মুশফিকের। তারা ৩৪ বার করে রান আউট হয়েছিলেন। এই ম্যাচে হাবিবুল বাশারকে পেছনে ফেললেন মুশফিক।