দুঃসময়ে মাশরাফিকে পাশে পেলেন মুশফিক

অনেকের কাছে যখন গতকালকের ম্যাচের মুল টার্নিং পয়েন্ট মুশফিকের ভূলে রান আউট মিস।

তখনও মুশফিকের পক্ষেই সাফাই গাইলেই অধিনায়ক।

মুশফিকের দুঃসময়েও তার পাশে থেকে সবাইকে তার সমালোচনা করতে নিষেধ করলেন মাশরাফি।

ম্যাচ শেষে সংবাদ সম্মলেন মুশফিকের সেই ঘটনা নিয়ে মাশরাফি বলেন, ‘আমি মনে করি না মুশির পেছনে লাগার কোনো কারণ রয়েছে। এটি যেকারো ক্ষেত্রেই হতে পারে। কিন্তু সে চেষ্টা করেছিল। থ্রুো-টি ছিল সরাসরি (স্টাম্প বরাবর)।

কিন্তু একজন কিপার হিসেবে এটি বোঝা কষ্টকর যে থ্রো সরাসরি আসছে নাকি আসেনি। সে আগ বাড়িয়ে বল ধরতে চেষ্টা করেছিল। কিন্তু হঠাৎ কনুইয়ে লেগে বেলস পড়ে যায়। খেলায় এধরনের ভুল হয়েই থাকে। আমি মনে করি না আমাদের তার পেছনে লাগার কারণ রয়েছে।’

বুধবার দ্রুত একটি রান নিতে দৌড় দেন উইলিয়ামসন। মিডঅন থেকে দারুণ এক থ্রেুা করেন তামিম ইকবাল। বল সরাসরি স্টাম্পেই লাগতে যাচ্ছিল। কিন্তু মুশফিক আগ বাড়িয়ে বল ধরতে গিয়ে বেলস ফেলে দেন কনুইয়ের ধাক্কায়। নিশ্চিত রানআউট থেকে বেঁচে নিউজিল্যান্ড অধিনায়ক উইলিয়ামসন ম্যাচই পকেটে পুরে নেন।

তখন ২ উইকেটে ৬০ রান করা নিউজিল্যান্ড বেশ চাপের মুখে ছিল। সেই সময় উইলিয়ামসন আউট হয়ে গেলে ম্যাচের ফলাফল অন্যরকম হতে পারতো। এরপর রস টেলরকে নিয়ে সেই ১০৫ রানের জুটি। কার্যত বাংলাদেশকে ম্যাচ থেকেই ছিটকে দেন উইলিয়ামসন। শেষদিকে মুশফিক দারুণ দুটি ক্যাচ নিয়েছেন। ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে।