স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ দল। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬:৩০ মিনিটে।
নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারায়। সেই জয়ের ধারাবাহিকতা ধরে রাখতেই আজ মাঠে নামছে বাংলাদেশ। আজকের ম্যাচে বাংলাদেশের অপরিবর্তিত একাদশ রাখার পক্ষে টিম ম্যানেজমেন্ট।
আর এর পিছনে রয়েছে দুইটি কারণ। একটি হচ্ছে উইনিং কম্বিনেশনকে গুরুত্ব দেয়া। আর আরেকটি হল, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দলের সব খেলোয়াড় ভালো পারফরম্যান্স করেছে। যার ফলে একাদশে পরিবর্তন আনতে চাচ্ছে না নির্বাচকরা।
বাংলাদেশ সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান।
